শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘জুলাই আন্দোলনের গ্রাফিতি’ ঘিরে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা ১২টার দিকে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ছাত্রশিবিরের বিক্ষোভের মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে কয়েকজন তরুণকে ধারালো দেশীয় অস্ত্র কিরিচ ও রামদা হাতে দৌঁড়ে যেতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তাদের অনেকের মুখ কাপড় বা মাস্কে ঢাকা এবং কেউ কেউ হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন। তারা সংঘর্ষের মধ্যে সক্রিয়ভাবে অংশ নিতে দ্রুত অপর পক্ষের দিকে অগ্রসর হচ্ছিলেন।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, সংঘর্ষ শুরুর পরপরই ক্যাম্পাসের বিভিন্ন গেট ও করিডরে ছোট ছোট দলে বিভক্ত হয়ে অস্ত্রধারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ছাত্রশিবির মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হন। অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রশিবির। উভয়পক্ষের কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে কারও নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জুলাই আন্দোলনের গ্রাফিতিতে “ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস” লেখা ছিল। অভিযোগ রয়েছে, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে গ্রাফিতির ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে সংঘর্ষে রূপ নেয়। কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন Bnc News কে জানান, হামলায় অংশ নেওয়া অস্ত্রধারীদের এখনো শনাক্ত করা যায়নি এবং তাদের চিহ্নিত করতে কাজ চলছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন